গ্রামীণফোনে ঘরে বসেই নগদ হিসাব খুলে লাখপতি অফার

২৬ জুলাই, ২০২০ ২৩:৫৮  
এখন ঘরে থেকেই *১৬৭# নম্বরে ডায়াল করে ঘরে বসে খুব সহজেই ‘নগদ’ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা। এই হিসাবের বদৌলতেই ‘নগদে লাখপতি’ হবার অপূর্ব সুযোগও মিলতে পারে গ্রাহকের। আর অফারের ২৫ টাকা তো আছেই! ‘নগদে লাখপতি’ ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হলে, সবার আগে পিন সেট করে আপনাকে ‘নগদ’ অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা সফল হলে ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো পরিমাণ টাকা ক্যাশ-ইন করে, ‘নগদ’-এর অফিশিয়াল ফেসবুক পেইজে #নগদেআসলেইলাখপতি এই হ্যাশট্যাগ ব্যবহার করে কমেন্ট করতে হবে এই লিংকে https://bit.ly/GrameenphoneSubscribersWelcomeToNagad – ‘নগদ-এর কি হিসাবধারীর সবচেয়ে ভালো লাগে এবং কেন তা লিখে জানাতে হবে। কমেন্ট থেকে বেছে নেওয়া হবে সেরা উত্তরদাতাকে দেওয়া হবে পুরস্কার। এছাড়াও ‘নগদ’ বিনয়ের সাথে গ্রাহকের প্রাপ্ত বোনাসের ৫% এর সমপরিমাণ টাকা ‘নগদ’ ব্যয় করবে দুস্থ মানবতার কল্যাণে। ইউএসএসডি (USSD) কোড ব্যবহার করে ‘নগদ’ অ্যাকাউন্ট খুলতে প্রথমে *১৬৭# ডায়াল করতে হবে। এরপর ৪ ডিজিটের পিন সেট করে পুনরায় পিন টাইপ করে কনফার্ম করতে হবে।